সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার জন্য দেশের সিটি করপোরেশনগুলোকে আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
বৃহস্পতিবার সকালে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, সিটি করপোরেশনগুলোর পাশাপাশি সাধারণ মানুষকেও এই ব্যপারে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে।
সকলের সহযোগিতার মাধ্যমেই একটি নির্মল পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
পরে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে পরিবেশ অধিদপ্তরে বাস্তবায়নাধীন একটি পাইলট প্রকল্পের আওতায়, নারায়ণগঞ্জ ও রংপুর সিটি করপোরেশন এবং ময়মনসিংহ ও কক্সবাজার পৌরসভার প্রতিনিধিদের কাছে বর্জ্য পৃথকীকরণ বিন ও ট্রাক হস্তান্তর করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: