পরিবেশ

দেশজুড়ে বৃষ্টিপাত, নাকাল রাজধানীবাসী

দেশজুড়ে বৃষ্টিপাত, নাকাল রাজধানীবাসী
দেশজুড়ে বৃষ্টিপাত, নাকাল রাজধানীবাসী

তিন দিন ধরে প্রায় সারাদিনই দেশজুড়ে অবিরাম গতিতে বৃষ্টি হচ্ছে।

এতে জলাবদ্ধতা আর যানজটে নাকাল রাজধানীবাসী।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার বৃষ্টি কমে যেতে পারে— এর লক্ষণ দেখা যেতে পারে আজ বুধবার দুপুরের পর থেকে।

টানা বৃষ্টিতে রাস্তাঘাট ও অলি গলিতে পানি জমে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানীর জনজীবন। বেশিরভাগ এলাকা তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এরপর যানজটের কারণে এ দুর্ভোগ বেড়ে গেছে কয়েকগুণ।

বৃষ্টির কারণে রাজধানীর বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে। অলি গলি, বাসাবাড়ির সামনে পানিতে সয়লাব। তাই ঘর থেকে বের হয়েই রাজধানীবাসীকে দুর্ভোগে পড়তে হচ্ছে। সড়কগুলোতেও হাটু পানি জমে গেছে। এতে স্কুল, কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তারওপর সড়কে যানবাহনের সংকট থাকায় দুর্ভোগের শেষ নেই তাদের। উপায়ান্তর না পেয়ে অনেকে পানিতে ভিজে গন্তব্যে ছুঁটছেন, অনেকে আবার বেশি ভাড়া দিয়ে যানবাহনে চড়ছেন। তবে সড়কের বেহাল দশার কারণে গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে কয়েকগুণ।

এদিকে, সকাল থেকে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত সরিয়ে নিতে বলা হয়েছে। ১৮ জুলাই থেকে এই সংকেত দিয়ে রেখেছিল আবহাওয়া অধিদপ্তর। ৩ নম্বরের বদলে এখন শুধু নৌবন্দরগুলোতে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার। এ ছাড়া গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে—৭৮ মিলিমিটার। এ ছাড়া যশোরে ৭৬, ময়মনসিংহে ১৭, চট্টগ্রামে ১৬, সিলেটে ১২, রাজশাহীতে ৪২, রংপুরে ২৭, বরিশালে ৬৪ ও খুলনায় ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দীন আহমেদ জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ