পরিবেশ

আগামীতে ঢাকায় জলাবদ্ধতা ভয়াবহ হবে না, প্রতিশ্রুতি মন্ত্রী

ঢাকায় জলাবদ্ধতা
ঢাকায় জলাবদ্ধতা

আগামী বছর থেকে ঢাকার জলাবদ্ধতা এবারের মত আর ভয়াবহ আকার ধারণ করবে না বলে যে প্রতিশ্রুতি দিচ্ছেন, ওয়াসাসহ সরকারের মন্ত্রী। তবে তা আদৌ সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের প্রাথমিক পর্যায়ের কাজ সম্পন্ন করতেই লেগে যেতে পারে দুই থেকে তিন বছর। রাজধানীর বেদখল খালগুলো উদ্ধার করা না গেলে জলজট সমস্যার স্থায়ী সমাধান কখনো সম্ভব নয় বলেও সংশয় রয়েছে তাদের।

একইসঙ্গে এ পরিস্থিতির দায় পরস্পরের ওপর না চাপিয়ে, সংশ্লিষ্ট সংস্থাগুলোকে যথাযথভাবে নিজ দায়িত্ব পালনের পরামর্শও তাদের।

টানা ভারী বর্ষণে গত বুধবার জলমগ্ন হয়ে পড়ে ঢাকার অধিকাংশ এলাকা। জলজট -যানজটে দুর্ভোগের একশেষ হয় নগরবাসীর। এ পরিস্থিতির পুরো দায়ভার ওয়াসার ওপর চাপান ঢাকা সিটির দুই মেয়র। এরপর জরুরী সংবাদ সম্মেলন করে এর পাল্টা জবাবও দেয় ওয়াসা।

নানা সমালোচনার মুখে, আগামী বছর থেকে রাজধানীতে আর এরকম ভয়াবহ জলাবদ্ধতা হবে না- এমন আশ্বাস দেন ওয়াসাসহ সরকারের এক প্রভাবশালী মন্ত্রী।

তবে এতো অল্প সময়ে রাজধানীকে জলাবদ্ধতামুক্ত করা আদৌ সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা বলছেন, এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা।

ঢাকার জলাবদ্ধতা বহুদিনের সমস্যা- একথা উল্লেখ করে প্রভাবশালীরা কীভাবে নগরীর জলাধারসহ খালগুলো দখল করে আছে- সে প্রশ্নও তুলেন তারা।

জলাবদ্ধতার দায় একে অপরের ওপর না চাপিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব পালনের পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা।

সর্বোপরি ঢাকার জলাবদ্ধতায় জনদুর্ভোগ লাগবে সততার সঙ্গে কাজ করবেন সংশ্লিষ্টরা-এমন প্রত্যাশাও তাদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ