পরিবেশ

জনদুর্ভোগ কমাতে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে

জনদুর্ভোগ
জনদুর্ভোগ

রাজধানীর জনদুর্ভোগ কমাতে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন নগর পরিকল্পনাবিদরা। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা আয়োজিত ‘বারবার জলজটে জন দুর্ভোগ: প্রতিকারের উপায়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন।

যথাযথ পরিকল্পনা বাস্তবায়নের অভাবে একটু বৃষ্টিতেই নাকাল ঢাকার জনজীবন- একথা উল্লেখ করে তারা বলেন, সমস্যা নিরসনে কোনো পদক্ষেপই দৃশ্যমান নয়, পরস্পর বিরোধী রাজনীতি নিয়ে ব্যস্ত সংস্থাগুলো। নগরবাসীর দুর্ভোগ কমাতে বিগত আট বছরের বাজেট সরকারের ওয়াসা, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থা লুটেপুটে খেয়েছে।

স্বাধীনতা পরবর্তী সময়ে রাজধানীর উন্নয়নে বিভিন্ন সময়ে নেয়া সরকারি পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে নগর পরিকল্পনাবিদরা বলেন, সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে দ্রুত পদক্ষেপ না নিলে ঢাকার জনজীবন নানামুখি সংকটের মুখোমুখি।

দায়িত্ব পালনে ব্যর্থ রাজউক বন্ধ ঘোষণাসহ সিটি করপোরেশনে জবাবদিহিতা নিশ্চিতের তাগিদও দেন তারা। সরকারের নেয়া উন্নয়ন বাজেট সংশ্লিষ্ট সংস্থাগুলো লোপাট করছে বলেও দাবি, নগর পরিকল্পনাবিদদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ