পরিবেশ

দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি

বৃষ্টি
বৃষ্টি

মৌসুমী বায়ুর বর্ধিতাংশ উত্তর-বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি হচ্ছে।

শুক্রবার রাজধানীতে সকালে বৃষ্টি শুরু হয়ে দুপুর নাগাদ থেমে যায়। বৃষ্টির কারণে নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

আগামী বুধবার পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টা এ অবস্থা চলতে পারে। তবে সামুদ্রিক ঝড়ের কোনো সতর্কবার্তা নেই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ