পরিবেশ

ঈদের দিন রাজধানীতে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা নেই

ঈদের দিন রাজধানীতে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা নেই
ঈদের দিন রাজধানীতে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা নেই

ঈদের দিন শনিবার রাজধানীতে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা নেই— শুষ্ক থাকবে আবহাওয়া তবে সকালে হালকা ও বিকাল থেকে রাতের দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।

এছাড়া চট্টগ্রাম, সিলেট, রংপুর ও বরিশালে সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, এসময়ে দেশের কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই।

কয়েক দিনের প্রচণ্ড গরমের পর ঈদের দু'দিন আগে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই বৃষ্টিতে ভেসে যায় রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গা। আশঙ্কা দেখা দেয়, ঈদের দিনেও কি বৃষ্টি হবে। তবে সে আশঙ্কা নাকচ করে দিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ঈদের দিন সকালের দিকে ভারি বৃষ্টির আশঙ্কা নেই, হলেও হতে পারে হালকা বৃষ্টি।

রাজধানী ছাড়া চট্টগ্রাম, সিলেট, রংপুর ও বরিশাল বিভাগে ঈদের দিন সকালে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

ধীরে ধীরে দুর্বল হচ্ছে মৌসুমী বায়ু। অক্টোবরের প্রথম সপ্তাহ নাগাদ এটি পুরোপুরি সরে যাবে। সেক্ষেত্রে এ সময়টাতে অতিভারি বর্ষণ হবে না বলে পূর্বাভাস আহবহাওয়া অফিসের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ