পরিবেশ

ভারী বৃষ্টিপাতে নাকাল রাজধানীবাসী

ভারী বৃষ্টিপাতে নাকাল রাজধানীবাসী
ভারী বৃষ্টিপাতে নাকাল রাজধানীবাসী

ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ রোববার দুপুরে ভারী বৃষ্টি শুরু হয়েছে। এতে রাজধানীর অনেক এলাকায় পানি জমে যায়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টি হচ্ছে—আপাতত বৃষ্টি কমছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। সোমবারের শুরুটা বৃষ্টি দিয়েই শুরু হয়েছে।

সকাল সাড়ে ৬টা থেকেই আকাশ কালো করে মেঘ ঢাকা পড়ে এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। প্রায় টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে গেছে

ভাঙা রাস্তার কারণে পানি জমে সৃষ্টি হয়ে যানজট। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষকে গন্তব্যে পৌঁছাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

রাজধানী প্রায় সব সড়কে হাঁটু পানি জমে গেছে। রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর, ধানমন্ডি ২৭, সোবহানবাগ, বসুন্ধরা সিটির পেছনে গার্ডেন রোড, পান্থপথ মোড় পার হয়ে গ্রিনরোডের কিছু জায়গা, পশ্চিম তেজতুরী পাড়া, ফকিরাপুর, খিলগাঁও, শান্তিবাগ, গুলবাগ মালিবাগ বাসাবো, মৌচাক মতিঝিল, পল্টনসহ বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বৃষ্টিতে কারওয়ান বাজারের কাঁচাবাজার এলাকায় খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম দুর্ভোগে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। শুধু রাজধানীতে নয়, সারা দেশেই মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ