পরিবেশ

দিনভর বৃষ্টির হতে পারে: আবহাওয়া অফিস

দিনভর বৃষ্টির হতে পারে: আবহাওয়া অফিস
দিনভর বৃষ্টির হতে পারে: আবহাওয়া অফিস

নিম্নচাপের কারণে সারাদেশেই দিনভর বৃষ্টির হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে সর্বোচ্চ ২৭১ মিলি মিটার বৃষ্টি হয়েছে, ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৪৯ মিলিমিটার। টাঙ্গাইলে ১৪৬ মিলি মিটার, মাদারীপুরে ১৭১ মিলি মিটার, ফরিদপুরে ১৪৯ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে।

উপকূলীয় প্রায় সব এলাকাতেই প্রচুর বৃষ্টিপাত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর মাইজদীতে ১৯৫ মিলি মিটার, হাতিয়ায় ১০৩ মিলি মিটার, চাঁদপুরে ১৩৭ মিলি মিটার, বরিশালে ১৮৬ মিলি মিটার, পটুয়াখালীতে ১৬৪ মিলি মিটার, ভোলায় ৮৩ মিলি মিটার, খুলনায় ১৬৩ মিলি মিটার, মংলায় ১৩০ মিলি মিটার, যশোরে ১৬২ মিলি মিটার, সাতক্ষীরায় ১২৩ মিলি মিটার, চুয়াডাঙ্গায় ১০২ মিলি মিটার, কুষ্টিয়ার কুমারখালীতে ১৫১ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে।

রাজশাহী বিভাগের ঈশ্বরদীতে ১৩৯ মিলি মিটার এবং সিরাগঞ্জের তাড়াশে ১৩৬ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড হলেও রংপুর বিভাগের বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম। বৃষ্টি কম সিলেট অঞ্চলেও।

শনিবার সকালের আবহাওয়া বিভাগের বুলেটিনে বলা হয়, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও ভারতের উড়িষ্যা এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি সকাল ৯টায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছিল। এটি আরও উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

নিম্নচাপের প্রভাবে বায়ু চাপের তারতম্য এবং গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস আবহওয়া অধিদপ্তরের।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাত কমে আসবে বলে আভাস দেয়া হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠী, পিরোজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১-২ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছাস প্লাবিত হতে পারে।

তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকাল ৬টায় নিম্নচাপ হিসেবে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল বলে আবহাওয়া অফিস জানায়।

এটি আরও উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ