রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার সকাল থেকেই আকাশ মেঘলাসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে।
বৃষ্টিপাতের কারণে তাপমাত্রাও কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পশ্চিমা বায়ু ও পূবালী বায়ুর সংমিশ্রনে এমন আবহাওয়া বিরাজ করছে।
বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: