বন্যপ্রানী চোরাচালানের অন্যতম রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক প্রেস রিলিজে জানানো হয়েছে।
বৃহস্পতিবার দেয়া ওই প্রেস রিলিজে বলা হয়, বন্যপ্রাণী পাচার রোধ আইন ২০১৬ অনুসারে মার্কিন কংগ্রেসে প্রথমবারের মতো বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশে বন্যপ্রাণী পাচারের সঙ্গে জড়িত সংঘবদ্ধ অপরাধচক্রকে ভেঙে দেওয়ার আহবান জানিয়েছিলেন।
এরপরই কোন রাষ্ট্রগুলো বন্যপ্রানী চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং কোন কোন রাষ্ট্র এতে মদদ দিচ্ছে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কংগ্রেসে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে।
দেখা গেছে, চোরাচালানোর অন্যতম অঞ্চল ও রুট হিসেবে ব্যবহৃত হয়- এমন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, বার্মা, কম্বোডিয়া, ক্যামেরুন, চীন রয়েছে।