পরিবেশ

জলবায়ুর ক্ষতি মোকাবেলায় আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ

 জলবায়ুর ক্ষতি মোকাবেলায় আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ
জলবায়ুর ক্ষতি মোকাবেলায় আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ

জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় দায়ী দেশগুলোর কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ— তাই নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করেই বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

তবে কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে প্যারিস সম্মেলনে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তারা।

বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ নেগোশিয়েটর টিমের সমন্বয়ক ড. কাজী খলীকুজ্জমান।

শিল্প বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত বৈশ্বিক উষ্ণতা বেড়েছে প্রায় দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ২০৫০ সালের মধ্যে এ উষ্ণতা প্রায় দেড় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এমনটি হলে অপ্রতিরোধ্য হয়ে উঠবে প্রাকৃতিক দুর্যোগ। বন্যা, ঝড়-ঝঞ্চা ও খরার কবলে পরে দেখা দেবে তীব্র খাদ্য সংকট—বাস্তুহারা হবে কোটি কোটি মানুষ।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে উন্নত দেশগুলো কার্বন নিঃস্মরণ কমাতে সহযোগিতার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যায়নি। উপরন্তু এ প্রতিশ্রুতি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প প্রশাসন।

তবে চলমান প্যারিস সম্মেলন থেকে এ বিষয়ে একটি সমাধান আসতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহযোগিতায় ১০ হাজার কোটি ডলারের একটি ফান্ড গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল উন্নত দেশগুলো। কিন্তু সেখানে জমা পড়েছে মাত্র ৬০০ কোটি ডলার।

বিশেজ্ঞরা মনে করেন, এ ফান্ড থেকে অর্থ প্রাপ্তীর সম্ভাবনা খুবই কম— নিজস্ব সম্পদ দিয়েই এখন বাংলাদেশকে প্রস্তুত হতে হবে দুর্যোগ মোকাবেলায়।

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ আর শ্রীলঙ্কার করণীয় ঠিক করতে আগামী ১৭-১৮ ডিসেম্বর ঢাকায় ৪র্থ উপ-আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ