পরিবেশ

মধ্যরাত থেকে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে

মধ্যরাত থেকে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে
মধ্যরাত থেকে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে

সারাদেশে রাতে সামান্য বৃদ্ধি পেলেও দিনের তাপমাত্রা কমতে পারে—তবে মধ্যরাত থেকে সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। মধ্যরাত রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২.৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে মৌসুমের স্বাভাবিক শীত বিরাজ করছে। তবে মাসের শেষার্ধে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা তখন ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ