পরিবেশ

মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত, বিপর্যয়ে জনজীবন

মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত
মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত

দেশের বিভিন্ন এলাকার তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।

আবহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এখনো তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।

ঘন কুয়াশা ও টানা শৈত্যপ্রবাহের মধ্যে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তীব্র শীতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ-- দুর্ভোগে রয়েছেন দিনমজুর ও নিম্নআয়ের মানুষেরা।

দিনাজপুরে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধারণ করা হয়েছে। কুড়িগ্রামের জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন-- সবচেয়ে বেশি কষ্ট আছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা। কাজে যেতে না পারায় পরিবার -পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা।

শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভীড়। সবচেয়ে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

ঘন কুয়াশার কারণে নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা-- কোল্ড ইনজুরির কারণে যশোরে বোরো ধানের চারার শঙ্কট দেখা দিয়েছে।

গত ৮ জানুয়ারি পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় গত ৫০ বছরের মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়। সেখানে ওইদিন তাপমাত্রা ছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ