পরিবেশ

পুরো মাসজুড়েই থাকবে শীতের প্রকোপ

পুরো মাসজুড়েই থাকবে শীতের প্রকোপ
পুরো মাসজুড়েই থাকবে শীতের প্রকোপ

দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কিছুটা বেড়ে শৈতপ্রবাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পুরো জানুয়ারি মাসজুড়েই থাকবে শীতের প্রকোপ। উত্তরাঞ্চলের জেলাগুলোতে এখনো শীত কমেনি। ঘন কুয়াশায় দেখা মিলছে না সূর্যের আর শীতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ।

এদিকে, কয়েক দিনের তীব্র শৈত্য প্রবাহের পর তাপমাত্রা ধীরে বাড়তে শুরু করেছে। তবে উত্তরাঞ্চলসহ দেশের অন্যান্য জেলার ওপর দিয়ে এখনও মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বইছে। ঘন কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাসের কারণে কমছে না শীতের তীব্রতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের। কাজে যেতে না পারায় পরিবার -পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়ে নওগাঁর বদলগাছীতে, ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রী, দিনাজপুরে ৭ দশমিক ৭ ডিগ্রী, যশোরে ৮ দশমিক ৭ ডিগ্রী, রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশার কারণে যশোরে দুরপাল্লার যানবাহন দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে । একান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।

ঘন কুয়াশার কারনে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে প্রায় ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। শুক্রবার সকাল ১০টার পরে ফেরি চলাচল কিছুটা স্বাভাবিক হলেও নদীর দুই পাশে আটকা পড়ে আছে প্রায় দুই শতাধিক যানবাহন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ