পরিবেশ

শীতে বিপর্যস্ত দেশের বিভিন্ন জেলা জনজীবন

শীতে বিপর্যস্ত দেশের বিভিন্ন জেলা জনজীবন
শীতে বিপর্যস্ত দেশের বিভিন্ন জেলা জনজীবন

গত কয়েক দিনের কনকনে শীত আর হিমেল হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে নওগা, দিনাজপুর, কুড়িগ্রাম ও নড়াইলসহ দেশের বিভিন্ন জেলায়। হত-দরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে বাড়ছে শীত জনিত রোগের প্রকোপ। এদিকে, কুয়াশার কারণে ব্যহত হচ্ছে যানবাহনের স্বাভাবিক চলাচল।

গত ৫ ফেব্রুয়ারি থেকে সারাদেশের কোথাও মৃদু, মাঝারি, কোথাও আবার চলছে তীব্র শৈত্যপ্রবাহ। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫০ বছরের রেকর্ড ছাড়িয়ে যায়। পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।

শনিবার সারাদেশের তাপমাত্রা বাড়লেও উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জায়গায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এসব এলাকার তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো পঞ্চগড়ের তেতুলিয়ায় ৭ ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়ার পুর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল, সীতাকুন্ড ও রাঙ্গামাটি অঞ্চলসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।

কনকনে ঠাণ্ডার সঙ্গে হিমশীতল বাতাস শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে। দিনাজপুর, কুড়িগ্রাম, নওগাঁসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় অনেকটা থমকে আছে জনজীবন। শীতে কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে চরম কষ্টে দিন যাপন করছেন শ্রমজীবী মানুষ। খুব বেশি প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হচ্ছে না মানুষ।

এদিকে, সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরন অব্যাহত রয়েছে। নড়াইলে শীতবস্ত্র বিতরন করে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দুই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছে আলহাজ্ব তোফাজ্জল হোসেন মেমোরিয়াল ট্রাস্ট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ