পরিবেশ

শৈত্যপ্রবাহের কবলে দেশ, জনজীবন বিপর্যস্ত

শৈত্যপ্রবাহের কবলে দেশ, জনজীবন বিপর্যস্ত
শৈত্যপ্রবাহের কবলে দেশ, জনজীবন বিপর্যস্ত

দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কিছুটা বেড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে বয়ে চলেছে।

তবে শীতের তীব্রতা কিছুটা কমলেও কমেনি জন দুর্ভোগ।

আজ-রোববার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে।

গত কয়েকদিনের টানা শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার পরে দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করেছে। এখনো মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।

তবে উত্তরাঞ্চলের জেলাগুলোতে এখনো শীত কমেনি। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্নআয়ের মানুষদের।

শীতে বেড়ে গেছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ।

অনেক জায়গায় নষ্ট হয়েছে বোরোসহ বিভিন্ন ফসলের বীজতলা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, যশোর, কুষ্টিয়া, পাবনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল, সীতাকুণ্ড ও রাঙামাটিসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে এখনো মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ