পরিবেশ

উত্তরাঞ্চলে জানুয়ারি জুড়েই চলবে শৈত্যপ্রবাহ, ভোগান্তিতে জনজীবন

উত্তরাঞ্চলে জানুয়ারি জুড়েই চলবে শৈত্যপ্রবাহ, ভোগান্তিতে জনজীবন
উত্তরাঞ্চলে জানুয়ারি জুড়েই চলবে শৈত্যপ্রবাহ, ভোগান্তিতে জনজীবন

তাপমাত্রা কিছুটা বেড়ে দেশের কোথাও কোথাও শীতের তীব্রতা কিছুটা কমলেও দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারি জুড়েই এ অবস্থা থাকবে— এই পরিস্থিতিতে দুর্বিসহ হয়ে উঠেছে জনজীবন।

এদিকে, ঘন কুয়াশায় আট ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার সকালে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

এছাড়া, শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুরে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

দেশের মধ্য ও উত্তরাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ এবং তা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। দেশের বেশির ভাগ এলাকায় টানা শৈত্যপ্রবাহকে ব্যতিক্রম বলছেন আবহাওয়াবিদরা।

দুই সপ্তাহের একটানা শৈত্যপ্রবাহে দুর্বিসহ হয়ে উঠেছে কুড়িগ্রামের মানুষের। বৃষ্টির ফোঁটার মত পড়ছে শীত। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় প্রায় সারাদিনই হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

শ্রমজীবী মানুষেরা কাজে বের হতে না পারায় পড়েছেন চরম দুর্ভোগে।

যশোরেও শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জীবনযাত্রা। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতার পাশাপাশি ঘন কুয়াশায় ভোগান্তি বেড়েছে।

ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

গাইবান্ধায় কনকনে ঠাণ্ডা ও হিমেল হাওয়া পোল্ট্রি শিল্পে বিরূপ প্রভাব ফেলেছে।

ঠাণ্ডায় সর্দিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মুরগি মারা যাচ্ছে—এ আবহাওয়ার কারণে গড়ে প্রতিদিন ১০ থেকে ২০ টি মুরগি মারা যাচ্ছে। এতে হতাশ হয়ে পড়েছেন জেলার পোল্ট্রি খামারিরা।

এদিকে, রংপুরে শীতবস্ত্র না থাকায় খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক চিকিৎসক মারুফুল ইসলাম বলেন, গত কয়েকদিনে আগুন পোহাতে গিয়ে ৫০ জন নারী ও শিশু দগ্ধ হয়ে এখানে ভর্তি হয়েছে।

রোববার রাতে এক জন এবং সোমবার সকালে ৩ জন নারীর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ