পরিবেশ

জানুয়ারির পুরোটাই থাকবে শীত

জানুয়ারির পুরোটাই থাকবে তীব্র শীত
জানুয়ারির পুরোটাই থাকবে তীব্র শীত

মাঘের শুরুতেই তীব্র শীত ও ঘন কুয়াশায় কাঁপছে দেশ— ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শীতের কাঁপনি থেকে রেহাই পাচ্ছেন না রাজধানীবাসীও। ঢাকায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সঙ্গে রয়েছে কুয়াশা। চলতি জানুয়ারি জুড়েই সারা দেশে শীত থাকতে পারে।

রাজশাহী ও রংপুর বিভাগে শীতের প্রকোপ থাকবে বেশি— তবে রাজধানী ঢাকাসহ দেশের অন্য জায়গায় শীতের প্রকোপ কমবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, পুরো জানুয়ারি মাস জুড়েই চলবে শীতের এই প্রকোপ। এ মাসেই আবারও হানা দেবে আরও একটি শৈত্যপ্রবাহ। বর্তমানে রংপুর ও রাজশাহী বিভাগ ছাড়াও টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় শৈত্যপ্রবাহ চলছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সামনের দিনগুলোতে কিছু এলাকা থেকে এ শৈত্যপ্রবাহ কেটে যেতে পারে।

রংপুর ও রাজশাহী বিভাগে শীতের প্রকোপ থাকবে। শৈত্যপ্রবাহ বাড়বে আবার কমবে- এভাবেই পুরো মাস যাবে। এ মাস শেষে অবস্থার উন্নতি হবে। গতকাল সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শীতের তীব্রতায় রাজধানীসহ সারাদেশের নিম্ন আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও চারজন মারা গেছেন। এমন হাড় কাঁপানো শীতে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে সকালের শিফটের স্কুলের খুদে শিক্ষার্থীরা। রাজধানীতে অনেককেই দেখা যায় টুপি আর চাদরে মুড়ে হিমবাতাস মোকাবিলা করে ছুটছে স্কুলের পথে।

রাজশাহীতে তাপমাত্রা কিছুটা বাড়লেও এখনো তীব্র শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আর কুড়িগ্রামে গেল ৫ দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।

এদিকে শরীয়তপুরে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। ডায়রিয়া ও নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। এদের মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি। অতিরিক্ত রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

আর ময়মনসিংহে তীব্র ঠাণ্ডায় ব্যাহত হচ্ছে জনজীবন। কনকনে হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা। খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নেয়ার চেষ্টা করছেন ছিন্নমূল মানুষ। রাস্তার পাশে বসেছে পিঠাপুলির দোকান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ