রংপুরে শীত নিবারণ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গত তিন দিনে ৭ জনের মৃত্যু হয়েছে। এখনো রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৬ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গত তিনদিনে অগ্নিদগ্ধ সাতজন মারা যান। এ নিয়ে রংপুরে শীত নিবারন করতে গিয়ে অগ্নিদগ্ধ ২০ জনের মৃত্যু হলো। এ
এখনো রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৬ জন নারী ও শিশু চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে পাঁচজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
এদিকে, অগ্নিদ্বগ্ধদের সবাইকে বার্ন ইউনিটে জায়গা দিতে না পারায় অনেককেই মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: