পরিবেশ

এ পর্যন্ত আগুনে পুড়ে রংপুরে ২০ জনের মৃত্যু

রংপুর মেডিকেল কলেজ
রংপুর মেডিকেল কলেজ

আগুন পোহাতে গিয়ে রংপুরে দগ্ধ আরো ৪ জনের মৃত্যু হয়েছে—এ নিয়ে দুই সপ্তাহে রংপুর মেডিকেলে প্রাণ গেছে ২০ জনের। পুড়ে যাওয়া শরীর নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন অর্ধশত মানুষ— যার বেশিরভাগই নারী।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ হিসাব অনুযায়ী, বছরের শুরুতেই বার্ন ইউনিটে ভর্তি হওয়া রোগীর সংখ্যা যেকোনো সময়ের রেকর্ড ছাড়িয়েছে। বার্ন ইউনিট ছাড়াও জেনারেল সার্জারি ওয়ার্ড, শিশু ওয়ার্ডসহ আইসিইউতে অগ্নিদগ্ধ ৫৮ জন চিকিৎসা নিচ্ছেন।

যাদের মধ্যে সন্তানসম্ভবা অথবা সদ্য মা হয়েছেন এমন নারীর সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর অংশের সহকারী পরিচালক মো. ইউনুস আলী বলেন, শীতের সময় শরীরে অতিরিক্ত কাপড় থাকে। এসময় কোনোভাবে আগুন ধরে গেলে সব কাপড় খুলতে সময় লাগে। অথবা কখনো খোলার আগেই শরীরে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে বড় ধরনের ক্ষতি হয়।

এদিকে, জানুয়ারির শুরু থেকে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪ জন রোগী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ