পরিবেশ

রাজধানীসহ উত্তরের বিভিন্ন জেলায় ঝড়-শিলা বৃষ্টি

 ঝড়-শিলা বৃষ্টি
ঝড়-শিলা বৃষ্টি

রাজধানীসহ উত্তরের বিভিন্ন জেলায় শুক্রবার কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি হয়েছে। ঝড় ও শিলাবৃষ্টিতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এতে ফসলেও ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কালবৈশাখী ঝড়ের প্রভাবে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে।

বিকাল ৪টার পর থেকেই রাজধানীর আকাশে আধার ঘনিয়ে আসে। ৫ টার পরপরই শুরু হয় কালবৈশাখী ঝড়। সেইসঙ্গে মুষল ধারে বৃষ্টি। রাজধানীর বাইরে সারাদেশে বিভিন্ন জায়গায় কাল বৈশাখী ঝড়-বৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিও হয়েছে কোথাও কোথাও।

শিলাবৃষ্টিতে নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলার কয়েকটি এলাকার ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকাবাসী জানিয়েছে সকাল সাড়ে ১০টার দিকে ডোমার উপজেলার জোড়াবাড়ি, গোমনাতি, বামুনিয়া ও ডিমলা উপজেলার খালিশাচাপানী ও নাউতারা ইউনিয়নের কয়েকটি এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়। ১০ মিনিটের এ শিলাবৃষ্টিতে এসব এলাকার মাঠে থাকা মরিচ, তামাক ও ভূট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

লালমনিরহাটের কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলায় শিলা বৃষ্টি হয়েছে। সদর, আদিতমারী ও পাটগ্রাম উপজেলায় হালকা শিলাবৃষ্টিসহ ভারি বৃষ্টি হয়েছে। ঝরে আহত হয়েছেন অন্তত ৪ জন। শিলা বৃষ্টিতে সবজি ক্ষেতসহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

ঠাকুরগাঁওয়ে প্রবল শিলাবৃষ্টিতে পাকা গম ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে কাঁচাঘর বাড়িসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে। সকালে কুড়িগ্রামে শিলা বৃষ্টি হয়েছে। এতে আম, ভূট্টা ও লিচুর ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা।

পঞ্চগড়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সদর উপজেলায়। এ উপজেলার হাড়িভাসা, হাফিজাবাদ ও কামাত কাজলদিঘী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার হাইব্রিড ও তারমুজের ব্যপক ক্ষতি হয়েছে।

এদিকে, ঝড়ের কারণে শিমুলিয়া ও কাঁঠালবাড়ি ঘাটে নৌচলাচল বন্ধ রয়েছে। নৌবন্দরগুলোকেও ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়াও বিঘ্নিত হয়েছে বিমান চলাচল। বিমান বন্দর সূত্রে জানাগেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল ৪টা থেকে ৩ ঘন্টার জন্য সর্তকর্তা জারি করে বিমানবন্দরের আবহাওয়া অফিস। এতে আন্তর্জাতিক সব ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। এছাড়া দেশের অন্যান্য বিমানবন্দর থেকেও ঢাকাগামী ফ্লাইটগুলো বন্ধ রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ অবস্থা আরো দুয়েকদিন থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ