পরিবেশ

ঝড়ে তাজমহলের একটি মিনার ক্ষতিগ্রস্ত

ঝড়ে তাজমহলের একটি মিনার ক্ষতিগ্রস্ত
ঝড়ে তাজমহলের একটি মিনার ক্ষতিগ্রস্ত

ভারতের আগ্রায় ঝড়ে তাজমহলের দক্ষিণ দিকের রাজকীয় প্রবেশদ্বারের পাথরের একটি মিনার ক্ষতিগ্রস্ত হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া (পিটিআই) সূত্র মতে, বুধবার সন্ধ্যায় ঝড়টি ঘণ্টায় ১৩০ কিলোমিটার বাতাসের বেগে তাজমহলের দক্ষিণ গেটে আঘাত করলে একটি মিনার ভেঙে পড়ে। এ সময় তাজমহলের একটি ছোট সাদা গম্বুজ ক্ষতিগ্রস্ত হয়।

প্রবল বাতাসে ভেঙে পড়া ১২ ফুট মিনারটির সঙ্গে ধাতুর তৈরি কারুকার্য খচিত একটি শীর্ষও ছিল। মিনারটি দরওজা-ই-রওজা নামে পরিচিত প্রধান প্রবেশদ্বারের একটি অংশ।

পর্যটকরা এ প্রবেশদ্বারটি দিয়েই তাজমহলের রূপ প্রথম দেখতে পান- যা তৈরি হয়েছিল সপ্তদশ শতকে মোগল আমলে।

এদিকে, এ বিষয়ে বেশ কয়েকবার চেষ্টা করেও আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ