আগামী তিন দিন রাজধানীসহ সারাদেশে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির পরিমাণ কম থাকলেও এ মাসের শেষের দিকে আবারো বাড়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এপ্রিল ও মে মাসে সাধারণত বজ্রসহ কালবৈশাখী ঝড় বেশি হয় উল্লেখ করে এই সময়টা সাধারণ মানুষকে একটু সাবধানে চলাচল করা পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ আবদুর রহমান খান।
গত কয়েকদিন ধরেই রাজধানীসহ সারাদেশে বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টি হচ্ছে।
আগামী দুই তিন দিন এই ঝড় ও বৃষ্টিপাত কম হলেও এ মাসের শেষের দিকে এর পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এই সময়ে হওয়া কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত স্বাভাবিক বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।
দেশের নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে উল্লেখ করে সময় সময় এটি পরিবর্তন হতে পারে জানায় তারা।
এদিকে, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।