পরিবেশ

বজ্রপাতসহ বৃষ্টি-শিলাবৃষ্টির প্রবণতা আরো পাঁচ দিন থাকতে পারে

 বজ্রপাতসহ বৃষ্টি-শিলাবৃষ্টির প্রবণতা আরো পাঁচ দিন থাকতে পারে
বজ্রপাতসহ বৃষ্টি-শিলাবৃষ্টির প্রবণতা আরো পাঁচ দিন থাকতে পারে

দেশের বিভিন্ন জায়গায় বজ্রপাতসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের এই প্রবণতা আরও পাঁচ দিন থাকতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও শিলা বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজ করছে। ফলে পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

পাঁচ দিনের আবহাওয়ার অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া কর্মকর্তারা।

মঙ্গলবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনা ২৩ মিলি মিটার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ