বিশ্বের মোট জনসংখ্যার ৯০ শতাংশই দূষিত বায়ু গ্রহণে বাধ্য হন আর এ কারণে বছরে ৭০ লাখ মানুষ নানা রোগে মারা যান। ২০১৬ সালে সারাবিশ্বে বায়ু দূষণে ৪২ লাখ মানুষ মারা গেছেন। এর মধ্যে অন্তত ৩৮ লাখই মারা গেছেন রান্নার চুলা ও জ্বালানি দূষণের কারণে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা-- ডাব্লিউএইচও-র এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।
এতে আরো বলা হয়, বিশ্বে বায়ুদূষণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এক-চতুর্থাংশ মানুষ। দূষিত বায়ুর কণা ফুসফুস ও হৃদযন্ত্রের রক্ত সঞ্চালনে প্রবেশের ফলে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হন মানুষ।
দেখা গেছে, সারা পৃথিবীতে ৪০ শতাংশের বেশি মানুষের বাড়িতে পরিবেশবান্ধব রান্নার চুলা ও জ্বালানি নেই।
পরিসংখ্যান মতে, বায়ু দূষণে মৃত্যুর ৯০ শতাংশই হয় এশিয়া এবং আফ্রিকার নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের দেশে।