পরিবেশ

আগামী ৭ দিন উত্তর পূর্বাঞ্চলে- বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

 আগামী ৭ দিন উত্তর পূর্বাঞ্চলে- বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
আগামী ৭ দিন উত্তর পূর্বাঞ্চলে- বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

আগামী ৭ দিন দেশের উত্তর পূর্বাঞ্চলে বিজলী চমকানী ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, প্রতিবছর মার্চ-মে মাস প্রাক মৌসুম। এসময় বৃষ্টিপাত, বিজলী চমকানো ও বজ্রপাতের সম্ভাবনা বেড়ে যায়। বগুড়া, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ পাশ্ববর্তী অঞ্চল এবং ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে এসময় বজ্রপাত,শিলাবৃষ্টি, ভারী বৃষ্টিপাত ও কালবৈশাখী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সাধারণত এ মৌসুমে বিকেলের দিকে বজ্রমেঘ তৈরি হয়ে থাকে।

তিনি বলেন, অন্যদিকে আগামী তিনদিন সারাদেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর,রাজশাহী,ঢাকা,ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সূত্র বাসস।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি যা অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ৩০-৪০ কি.মি।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ১৯ মিনিটে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ