পরিবেশ

মৌমাছিরা কি অঙ্ক জানে!

মৌমাছিরা অংক জানে!
মৌমাছিরা অংক জানে!

আগেই জানা গিয়েছিল, ডলফিন, আফ্রিকান টিয়ার সংখ্যা সম্পর্কে ধারণা আছে। এবার অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় উঠে আসা নতুন তথ্য চমকে দিচ্ছে গবেষকদের।

গবেষকরা জানাচ্ছে, মানুষের শরীরে নিউরোনের সংখ্যা এক হাজার কোটি। অন্যদিকে মৌমাছিদের শরীরে থাকে দশ লক্ষ নিউরোন।অথচ মৌমাছিদের সংখ্যা সম্পর্কে যে ধারণা জন্মগত, তা অর্জন করতে হলে মানুষকে স্কুলে যেতে হয়।

‘সায়েন্স’ নামক আন্তর্জাতিক জার্নালে সদ্য-প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রিসার্চাররা পরীক্ষার জন্য কিছু মৌমাছিকে বেছে নেন। তাদের দু’ধরনের কার্ডের সঙ্গে পরিচয় করানো হয়। এক ধরনের কার্ডে ত্রিভুজ, বৃত্ত— এই সব চিহ্ন আঁকা ছিল। অন্য কার্ডগুলি ছিল শূন্য। দেখা যায়, মৌমাছিরা তুলনামূলক ভাবে ফাঁকা কার্ডে বসতে বেশি পছন্দ করছে।

অ্যাড্রিয়ান ড্রায়ার, আরএমআইটির এই গবেষকদলের একজন, বলছেন, সামগ্রিক পরীক্ষা থেকে বোঝা যাচ্ছে মৌমাছিরা শূন্যের ধারণা রাখে।

বিজ্ঞানীদের দাবি, যদি এত কম সংখ্যক নিউরোন নিয়ে মৌমাছিরা শূন্যের ধারণা রাখতে পারে, তবে মানুষকে আরও সহজে অঙ্ক শেখানো যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ