পরিবেশ

সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা
সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

ঢাকাসহ সারাদেশে বিছিন্নভাবে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আবহাওয়া অফিস সূত্র জানিয়েছেন, রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়ার এই পূর্বাভাস শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।

পশ্চিমা লঘুচাপ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধির্তাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয়।

এ ছাড়া আগামী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও উল্লেখ করে আবহাওয়া অধিদফতর। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল চুয়াডাঙ্গাতে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ