পরিবেশ

২৯ জুন থেকে সারাদেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা

বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা
বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা

২৯ জুন থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে যেতে পারে। এছাড়া পরবর্তী ৭২ ঘন্টা বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বজ্রবৃিষ্টসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার আশঙ্কায় অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হযেছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুরা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ সাতক্ষীরা ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ১৪ মিনিটে।

গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নিকলি ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা রাঙ্গামাটি ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ