পরিবেশ

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি
উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে— তলিয়ে গেছে বিস্তৃর্ণ জনপদ, ফসলী জমি, রাস্তাঘাট। হাজার হাজার বন্যার্ত ভুগছেন অবর্ণনীয় দুর্ভোগে।

তিস্তার পানি বেড়ে তলিয়ে গেছে লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চল। পানি বাড়তে থাকায় হুমকির মুখে রয়েছে আরো নতুন নতুন এলাকা। বেশ কয়েকটি গ্রামে দেখা দিয়েছে নদী ভাঙন।

কুড়িগ্রামেও ধরলার পানি বেড়ে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। দুর্গত এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে লালমনিরহাটের দোয়ানী পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও পরে তা আরো বৃদ্ধি পেতে থাকে। হঠাৎ করেই পানিতে তলিয়ে যায় ১৮ টি গ্রাম। পানির প্রবল স্রোতে বেশ কিছু এলাকায় দেখা দেয় নদীভাঙন। আতঙ্কিত হয়ে দ্রুত বসতি সরিয়ে নেওয়ার চেষ্টা করেন স্থানীয়রা।

উজানের ঢল আর গজলডোবা বাঁধের জলকপাট খুলে দেওয়ায় বুধবার রাত থেকে তিস্তার পানি বাড়তে থাকে। পরিস্থিতি মোকাবেলায় হাতিবান্ধা উপজেলার দোয়ানী পয়েন্টে ডালিয়ে ব্যারেজের সবকটি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

এদিকে, এরইমধ্যে লালমনিরহাটের সদর উপজেলার খুনিয়াগাছ, বাগডোরা, রাজপুর, মোগলহাট; আদিতমারী উপজেলার মহিষখোঁচা, গোবর্ধন, কুটিরপার; হাতিবান্ধা উপজেলার সিন্দুরনা, ডাউয়াবাড়ি, গড্ডীমারী, পাটিকামারীসহ বিভিন্ন এলাকার বাড়িঘর ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে সদর উপজেলার বাগডোরা গ্রাম।

ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা।

নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানি ঢুকে পড়ছে আশপাশের নিম্নাঞ্চলে।

এরইমধ্যে ডিমলা উপজেলার পূর্বছাতনাই, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানি ও ঝুনাগাছ ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। একশরও বেশি বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। এ অবস্থায় তিস্তা ব্যারেজের ৪৪ টি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড।

উজানের ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রামে ধরলা নদীর পানি বেড়ে বিপদসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এতে সদর ও ফুলবাড়ি উপজেলায় চরাঞ্চলের প্রায় ২৫ টি গ্রাম প্লাবিত হয়েছে।

পানিবন্দি ২০ হাজার মানুষের দিন কাটছে চরম দুর্ভোগে। তলিয়ে গেছে সবজির ক্ষেত। এসব এলাকার কাঁচা সড়ক তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ