পরিবেশ

বিলুপ্তপ্রায় ক্ষুদ্রাকৃতির ডলফিন রক্ষার্থে প্রচারণা

বিলুপ্তপ্রায় ডলফিন, ভ্যাকুইটা
বিলুপ্তপ্রায় ডলফিন, ভ্যাকুইটা

বিলুপ্তপ্রায় প্রজাতির ক্ষুদে ডলফিন রক্ষার্থে লড়ছে মেক্সিকো উপকূলের মানুষরা। এক সময়ে ক্যালিফোর্নিয়া উপসাগরীয় অঞ্চলে অধিক বিচরণ থাকলেও ভ্যাকুইটা নামের অতিসুন্দর ও বুদ্ধিমান এ জলজপ্রাণীটি এখন পৃথিবী থেকে হারিয়ে যেতে বসেছে।

মেক্সিকো উপকূলে এ ডলফিনটি দেখা গেলেও গত ৩০ বছরে এটির সংখ্যা নেমে এসেছে মাত্র ১২ তে।

শুধু ভ্যাকুইটাই নয় গত ৫০ বছরের দুই-তৃতীয়াংশ জলজ প্রাণীই এখন বিপন্ন হতে চলেছে। এরজন্য পরিবেশ বিজ্ঞানীরা মানুষকে দায়ী করেছেন। সমুদ্র ও সামুদ্রিক প্রাণীর প্রতি মানুষের নানা ধরণের বিরূপ আচরণই পৃথিবী থেকে হারিয়ে যেতে বসেছে এসব জলজ প্রাণী।

ভ্যাকুইটার মত বিপন্নপ্রায় সামুদ্রিক প্রাণীদের রক্ষার্থে মেক্সিকোর সরকার যাতে কার্যকরী ব্যবস্থা নেয় তার জন্য গণপ্রচারণা শুরু করেছেন সে দেশের সমুদ্রবিজ্ঞানীরা।

কীভাবে এসব প্রাণীদের রক্ষা ও পুনরায় বিচরণস্থলের পরিবেশ ফিরিয়ে আনা যায় আগামী ৩০ বছর পর্যন্ত এ নিয়ে পরিকল্পনা ও কার্যকরী উদ্যোগের কথা বলছেন তারা। এ নিয়েই তারা বিশ্বব্যাপী এ প্রচারণা শুরু করেছেন।

সূত্র: আভাজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ