চলতি বর্ষা মৌসুমে আরো ঝড়-বৃষ্টির খবর দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে ২৯ জুলাই পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আগামী ৭২ ঘণ্টায় একই রকম বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অফিস বলছে, সারাদেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টিপাত হচ্ছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামের সীতাকুণ্ডে সবচেয়ে বেশি -- ১৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সন্দীপে বৃষ্টি হয়েছে ৮৫ মিলিমিটার। আর চট্টগ্রামে ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়।
এদিকে, শ্রাবণের শুরুতে গত সপ্তাহের দাবদাহ এই বৃষ্টিতে মিলিয়ে গেলেও ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে।
বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
নগরীর অলি-গলি থেকে শুরু করে মূল সড়কগুলোতেও পানি জমে থাকতে দেখা গেছে। জলজট-যানজট দুর্ভোগ বাড়িয়েছে কর্মব্যস্ত নগর জীবনে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: