একবিংশ শতাব্দীর সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ দেখবে আজ (শুক্রবার) বিশ্ববাসী। বাংলাদেশ সময় রাত ১১টা ১৩ মিনিটে ব্লাড মুন নামের এই চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে ভোর ৫টা ৩০ মিনিটে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ চন্দ্রগ্রহণকে 'ব্লাড মুন' নাম দিয়েছে। গ্রহণের সময় চাঁদ রক্তিম বর্ণ ধারণ করায় এমন নামকরণ করা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিরল এ চন্দ্রগ্রহণ রাত ১১ টা ১৩ মিনিটে শুরু হলেও বাংলাদেশ থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে রাত ১টা ৩০ মিনিটে। খালি চোখেই এই গ্রহণ দেখা যাবে।
বিবিসি জানিয়েছে, সবচেয়ে ভালভাবে এ গ্রহণ দেখা যাবে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া থেকে। কিন্তু উত্তর ও মধ্য আমেরিকার মানুষ এ ইতিহাসের সাক্ষী হতে পারবেন না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: