পরিবেশ

প্রশান্ত মহাসাগরে ৮.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

 প্রশান্ত মহাসাগরে ৮.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প
প্রশান্ত মহাসাগরে ৮.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

ফিজি ও টোঙ্গার কাছে প্রশান্ত মহাসাগরে ৮.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছে।

রোববারের এ ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের অনেক গভীরে হওয়ায় এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটি খুব গভীরে হওয়ায় এটি কোনো সুনামিরও কারণ হবে না।

ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে ৫৬০ কিলোমিটার গভীরে এবং এর ফলে ভূপৃষ্ঠে কম্পন কম হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস।

ইউএসজিএসের ভূপদার্থবিদ জানা পার্সলি জানান, কোনো ক্ষয়ক্ষতি হবে বলে মনে করছি না— লোকজন এটি অনুভব করবে কিন্তু এটি অত্যন্ত গভীরে হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হবে বলে মনে করছি না।

প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৮ বলে জানানো হয়েছিল, পরে এর মাত্রা ৮ দশমিক ২ বলে জানানো হয়। অনেক গভীরে উৎপত্তি না হলে এই মাত্রার ভূমিকম্প ভীষণ ক্ষয়ক্ষতির কারণ হতো।

ভূমিকম্পটির উপকেন্দ্র ফিজির লেভুকা থেকে ২৭০ কিলোমিটার পূর্বে এবং টোঙ্গার নিয়াফু থেকে ৪৪৩ কিলোমিটার পশ্চিমে।

ওই এলাকাটি প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পপ্রবণ রিং অব ফায়ারে অবস্থিত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ