পরিবেশ

ঢাকা উত্তর-দক্ষিণের বর্জ্য অপসারণ হবে ২৪ ঘণ্টার মধ্যে

ঢাকা উত্তর-দক্ষিণের বর্জ্য অপসারণ হবে ২৪ ঘণ্টার মধ্যে
ঢাকা উত্তর-দক্ষিণের বর্জ্য অপসারণ হবে ২৪ ঘণ্টার মধ্যে

ঈদের দিন দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরশেনের আওতাধীন রাজধানীর সব এলাকার বর্জ্য অপসারণ করা হবে—বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা।

সোমবার সকালে গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামাল মোস্তফা বলেন, এবার কোরবানির বর্জ্য অপসারণের জন্য দুই সিটি কর্পোরেশন মিলিয়ে প্রায় ১৫ হাজার পরিচ্ছন্নতা কর্মী নিযুক্ত থাকবে।

কোরবানির পশু জবাই করার জন্য এবার ৫৪৯টি স্থান নির্ধারণ করা হয়েছে যার মধ্যে ১৮৩ স্থানে প্যান্ডেলসহ সকল সুযোগ সুবিধার ব্যবস্থার কথা সংবাদ সম্মেলনে জানানো হয়।

এদিকে, রোববার এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের মেয়র সাঈদ খোকন বলেন, ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ সিটি করপোরশেনের আওতাধীন রাজধানীর সব এলাকার বর্জ্য অপসারণ করা হবে। কোরবানির পণ্য অপসারণের জন্য ৫ হাজার ২০০ পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের পাশাপাশি ২ লাখ ব্যাগ বিতরণ করা হবে।

২৪ ঘন্টার মধ্যে কারোর বাসার সামনে ময়লা পরিস্কার না হলে ০৯৬১১০০০৯৯৯ এ ফোন করে অভিযোগও জানানো যাবে বলে জানান তিনি।

আর ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে বসা স্থায়ী - অস্থয়ী পশুর কোরবানীর হাট এবং কোরবানীর পশু বর্জ্য অপসারণে বরবারের মতো এবারও ঢাকার দুই সিটি করপোরেশন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

এর মধ্যে রয়েছে, পশু কোরবানীর স্থান নির্ধারণ, বর্জ্য অপসারণের ব্যাগ বিতরণ, কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল, প্রচারণা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ