পরিবেশ

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশে প্রায় সাড়ে ১৩ কোটি মানুষ: বিশ্বব্যাংক

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশে প্রায় সাড়ে ১৩ কোটি মানুষ: বিশ্বব্যাংক
জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশে প্রায় সাড়ে ১৩ কোটি মানুষ: বিশ্বব্যাংক

বাংলাদেশে প্রায় সাড়ে ১৩ কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত ঝুঁকিতে আছে-বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃধবার সকালে রাজধানীর একটি হোটেলে 'সাউথ এশিয়া'স হটস্পট: দ্য ইম্প্যাক্ট অব টেম্পারেচার অ্যান্ড প্রিসিপিটেশন চেঞ্জেজ অন লিভিং স্ট্যান্ডার্ডস' নামে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনটি উপস্থাপন করেন বিশ্বব্যাংকের মাথুরা মানি।

প্রতিবেদনে বলা হয়েছে, যথাপোযুক্ত ব্যবস্থা না নিতে পারলে আগামী ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের তাপমাত্রা এক থেকে দেড় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে।

এতে কৃষি, স্বাস্থ্য ও উৎপাদনশীলতায় মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে— ক্ষয়ক্ষতির পরিমাণ হবে বাংলাদেশের জিডিপির প্রায় ৬ দশমিক ৭ শতাংশ।

জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সালের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চট্টগ্রাম অঞ্চল— ঝুঁকির শীর্ষে থাকা জেলাগুলো হলো- কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও নোয়াখালী।

অনষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, জলবায়ু মোকাবিলায় আমরা অনেকের চেয়ে ভালো অবস্থানে আছি তবে জলবায়ু মোকাবেলায় কম সুদে আরও ঋণ দরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান, বিশ্ব ব্যাংকের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হাডিন শেফার ও বিশ্ব ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ মুথুরা মানি প্রমুখ

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ