পরিবেশ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর সর্তক সংকেত

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর সর্তক সংকেত
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর সর্তক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেতের পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। গভীর সাগরে যেতেও নিষেধ করা হয়েছে।

নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আশঙ্কা প্রবল বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এ গভীর নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে তার নাম হবে ‘তিতলি’। এটি পাকিস্তানের প্রস্তাবিত নাম—এর অর্থ প্রজাপতি।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের আট দেশের আবহাওয়া দপ্তর ও বিশ্ব আবহাওয়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্যানেলে ‘তিতলি’ নামটি প্রস্তাব করে পাকিস্তান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ