পরিবেশ

ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে চট্টগ্রাম-কক্সবাজারে বৃষ্টি

তিতলির প্রভাবে চট্টগ্রাম-কক্সবাজারে
তিতলির প্রভাবে চট্টগ্রাম-কক্সবাজারে

ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজারে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মংলা বন্দরের বৃষ্টি থাকলেও ১০ টার পর তা বন্ধ হয়। তবে বন্দরে অবস্থানরত ২০টি বানিজ্যিক জাহাজের পন্য খালাস বন্ধ রয়েছে।

মংলা বন্দর কতৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার জানিয়েছেন, ঘূর্ণিঝড় সর্তকতার কারনে বিদেশী জাহাজ নির্গমন বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি বন্দরের বহিনোঙ্গরে অবস্থানরত সব জাহাজ গুলোকে নিরাপদে অবস্থান নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বন্দর সংলগ্ন নদ-নদীতে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা জানান,বুধবার বিকালের মধ্যেই সুন্দরবনে আসা সকল পর্যটক ও বন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। সকাল থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও কুয়াকাটাতেও বৃষ্টিপাত হচ্ছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে চার নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ