পরিবেশ

ঘূর্ণিঝড় ‘তিতলি’ প্রবল হওয়ার আশঙ্কা কম, ১৯ জেলায় জারি

ঘূর্ণিঝড় ‘তিতলি’ প্রবল হওয়ার আশঙ্কা কম, ১৯ জেলায় জারি
ঘূর্ণিঝড় ‘তিতলি’ প্রবল হওয়ার আশঙ্কা কম, ১৯ জেলায় জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’ বাংলাদেশে প্রবল হওয়ার আশঙ্কা কমে গেছে— এরপরেও দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলীয় ১৯ জেলায় জারি করা হয়েছে সতর্কতা।

ক্ষয়-ক্ষতির আশঙ্কায় এসব জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে—আর দুর্যোগ মোকাবেলায় সরকারের রয়েছে সর্বাত্মক প্রস্তুতি।

বৃহস্পতবিার সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সময় প্রাকৃতিক দুর্যোগ নিয়ে রাজনীতি না করার জন্যও আহ্বান জানান মন্ত্রী।

ঘূর্ণিঝড় তিতলির সর্বশেষ পরিস্থিতি জানাতে সকালে সংবাদ সম্মেলন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী।

তিনি জানান, ভারতের উড়িষ্যায় আঘাত হানায় বাংলাদেশে তিতলির অবস্থান ক্রমশই দুর্বল হয়ে পড়ছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশের উপকূলীয় অঞ্চল বরিশাল, খুলনা এবং চট্টগ্রামের ১৯ জেলার ক্ষতি হতে পারে এমন আশঙ্কা থাকলেও এখন তা প্রসমিত। কিন্তু যেসব জেলে এখনও সমুদ্রে রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ করতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে সচিবালয়ে। সেখান থেকে উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ জেলার কর্মকর্তাদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখা হচ্ছে। ওইসব জেলার শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সকল আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। কর্মকর্তাদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

মন্ত্রী জানিয়েছেন, ২৫ হাজার টন খাদ্য, নগদ অর্থ, পোশাকও প্রস্তুত রাখা হয়েছে এই ঘূর্ণিঝড় মোকাবেলায়।

এছাড়া ওইসব এলাকার জনপ্রতিনিধিদেরও দুর্যোগ হলে এগিয়ে আসার দিক নির্দেশনা দেয়া হয়েছে—এ কথা উল্লখে কর অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি এ নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান মন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ