পরিবেশ

২০ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টি- এরপর শৈত্যপ্রবাহ

২০ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টি- এরপর শৈত্যপ্রবাহ
২০ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টি- এরপর শৈত্যপ্রবাহ

আন্দামান সাগরের নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় 'ফেথাই' বাংলাদেশের দিকে আসার তেমন কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদেরা। তবে এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, ২০ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাত ও এরপর শৈত্যপ্রবাহের সম্ভবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশে ১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত আকাশ মেঘলা থাকবে ও কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। এদিকে, ঘুর্ণিঝড় 'ফেথাই'-এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। দেশের সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, ভারতীয় আবহাওয়া দপ্তর বলছে, ঘুর্ণিঝড় 'ফেথাই' বঙ্গোপসাগরে এসে আরো শক্তি সঞ্চয় করে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। ঘণ্টায় ৯৫ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে এ ঝড় ভারতের অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ