পরিবেশ

স্বাগত ২০১৯

স্বাগত ২০১৯
স্বাগত ২০১৯

পুরোনো বছরের দুঃখ ভুলে নতুন উদ্যমে জীবন শুরুর প্রত্যয়ে শুরু হলো ২০১৯ সাল। নতুন বছরকে স্বাগত জানাচ্ছে গোটা বিশ্ব, পিছিয়ে নেই বাংলাদেশও।

নতুন বছর উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা ইংরেজি নতুন বছর উপলক্ষে দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে, প্রতি বছরের মতো এবারও থার্টি ফাস্ট নাইট উপলক্ষে বিশেষ নিরাপত্তা বলয় ব্যবস্থা নেয়া হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, গুলশান, বনানীসহ রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা চৌকিসহ প্রহরার ব্যবস্থা করা হয়েছে। ছাদে বা উম্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান আয়োজন করা না গেলেও চার দেয়ালের মাঝে অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে জানিয়েছে ডিএমপি।

২০১৯ সাল বাংলাদেশের মানুষের জন্য কিছুটা আলাদা। কারণ ২০১৮ এর একেবারে শেষ দিকে হয়ে গেল দেশটির একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের বেসরকারি ফল পাওয়া গেছে ৩১ ডিসেম্বর। অর্থাৎ নতুন বছরের প্রথম মাসেই সরকার গঠন করবে নতুন সরকার।

তাই নতুন বছরে দেশের মানুষের প্রত্যাশা সরকারের উন্নয়নের অগ্রযাত্রা যেন চলমান থাকে। নতুন বছরে বাংলাদেশ নতুন মাইলফলক ছোঁবে এটাই প্রত্যাশা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ