কুড়িগ্রামে গত একসপ্তাহ ধরে তাপমাত্রা নিম্নগামী থাকায় কনকনে ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা বাড়ছে না। সন্ধ্যা নামার আগেই ঠাণ্ডার তীব্রতা বেড়ে যাওয়ায় ফাঁকা হতে থাকে হাট-বাজারসহ পথঘাট।
আবহাওয়া পর্যবেক্ষন অফিস জানায় জেলার আজ-শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এ অবস্থায় গরম কাপড়ের অভাবে শীতকষ্টে ভুগছে ছিন্নমুল মানুষেরা। ঠিকমত কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষেরা।
ব্যাক্তিগতভাবে দু’একটি স্বেচ্ছাসেবী সংগঠন শীতার্ত মানুষের পাশে দাড়ালেও সরকারিভাবে এখনও শীত বস্ত্র বিতরণ শুরু হয়নি।
জেলা প্রশাসক অফিসের ত্রাণ শাখা সূত্রে জানা গেছে, জেলার শীতার্ত মানুষের জন্য চলতি শীতে ৪১ হাজার ৯শ ১৪ টি কম্বল বরাদ্দ পাওয়ায় তা ইতিমধ্যে বিতরণের জন্য জেলার ৯ উপজেলায় পাঠানো হয়েছে।