পরিবেশ

ইকুয়েডরে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইকুয়েডরে ভূমিকম্প
ইকুয়েডরে ভূমিকম্প

দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমের দেশ ইকুয়েডরে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে ইকুয়েডর ও পেরুর সীমান্তবর্তী এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে।

এ সময় কয়েকজন আহত হয়েছেন। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এরপর শনিবার সকালে আবারও দেশটির দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে ৭.২ মাত্রায় এ ভূমিকম্প আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, পশ্চিম ইকুয়েডরের কাছাকাছি গুয়াকুইল শহরে প্রথম ভূকম্পন অনুভূত হওয়ার ২৫ মিনিট পরে আফটার শক অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫।

ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো জানিয়েছেন, প্রাথমিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিটি রাজ্যে উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়েছে।

দুর্ঘটনা এড়াতে বিমানবন্দর ও টানেল বন্ধ রাখা হয়েছে। এছাড়া বিদ্যুৎ সংযোগও বন্ধ রাখা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ