পরিবেশ

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

পশ্চিমা লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে যে বৃষ্টি হচ্ছে- তা বৃহস্পতিবার সারাদিন ধরে চলবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজার ও দেশের তিন সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিমা লঘুচাপের কারণে ঢাকা ও দেশের দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত এবং অন্য নদীবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া কক্সবাজার ও দেশের তিন সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

এদিকে, রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাত হবে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমান বেশি হবে। সন্ধ্যার পরে বৃষ্টির প্রকোপ ধীরে ধীরে কমে যাবে এবং শুক্রবার থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এক সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে উত্তর বঙ্গোপসাগরে যেসব মাছ ধরার নৌকা ও ট্রলার চলাচল করে তাদেরকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ