পরিবেশ

এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী

 এগিয়ে আসছে  ঘূর্ণিঝড় ফণী
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী

ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তবে ঘূর্ণিঝড়টি ২ মে'র পর আরো শক্তিশালী হবে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রোববার রাত পর্যন্ত ঘর্ণিঝড় ফণী ভারতের অন্ধ্র প্রদশের উপকূল বরাবর এগোলেও মধ্যরাতে এসে দিক পরিবর্তন করে বাংলাদেশমুখী হয়েছে। আর ধীরে ধীরে এটি শক্তিশালী হয়ে উঠছে।

ঘূর্ণিঝড়ের ফলে এখন সাগর উত্তাল রয়েছে। আর এটি আঘাত হানার আগ পর্যন্ত সাগর আরো উত্তাল হয়ে উঠবে।

এ সময় বাংলাদেশ ও দক্ষিণ ভারতে ব্যাপক বৃষ্টি শুরু হতে পারে।

এদিকে, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় চট্টগ্রাম, পায়রা, মোংলা এবং কক্সবাজার উপকূলে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি সাগরে অবস্থানরত সকল নৌযানকে নিরাপদ অবস্থানে থাকলে বলা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ