পরিবেশ

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি
রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি

রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হয়েছে। শনিবার ভোররাতে শুরু হওয়া এই বৃষ্টিতে জনজীবনে স্বস্তি মেলেছি। তবে ভোগান্তি সৃষ্টি হয়েছে নিম্ন এলাকায় জলাবদ্ধতার কারণে।

শনিবার সকালে আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, পশ্চিমালঘু চাপের প্রভাবে রাজধানীসহ প্রায় সারাদেশে বৃষ্টি হয়েছে। বৃষ্টির এই প্রবনতা আজও অব্যাহত থাকবে। রাজধানীতে ৪৬ মি.মি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে ভোর ৫টা থেকে শুরু হওয়া প্রায় দুই ঘণ্টার বৃষ্টি রাজধানীর অনেক নিম্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।বিশেষ করে মিরপুর, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, ফামর্গেট, কাওরানবাজার শান্তিনগর, মালিবাগ, রামপুরা, কাকরাইল, বিজয় নগরসহ অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ব্যাঘাত সৃষ্টি হয়েছে যানবাহন চলাচলে। অবশ্য এর আগে রাত ৮টার দিকে রাজধানীর মিরপুর, শ্যামলী, কালশি, বসুন্ধরা, বারিধারা, উত্তরা, বনানীসহ বেশ কিছু এলাকায় বৃষ্টি নামে। বর্ষণের সঙ্গে হালকা বাতাস পরিবেশ করে দেয় আরও ঠাণ্ডা। এতে নগরে যেন প্রশান্তি নেমে আসে।

শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, ফরিদপুর, মাদারীপুর, যশোহর, কুষ্টিয়া , টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমুহের উপর দিয়ে অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়া সহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ