পরিবেশ

তাপমাত্রা স্বাভাবিক, হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে

তাপমাত্রা স্বাভাবিক, হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে
তাপমাত্রা স্বাভাবিক, হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে

দেশের সাতটি অঞ্চল বাদে বাকিগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছিল বৃহস্পতিবার (১৫ আগস্ট)। তাপমাত্রাও ছিল স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন গোপালগঞ্জে ছিল ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবারও (১৬ আগস্ট) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সকালে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান। রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

অন্যদিকে সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রোদের তেজ। আবহাওয়া অধিদফতর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাসও দিলেও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি রাজধানীতে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ