পরিবেশ

২ ধাপ উন্নতি

বিশ্বের অনিরাপদ নগরীর তালিকায় পঞ্চম ঢাকা

বিশ্বের অনিরাপদ নগরীর তালিকায় পঞ্চম ঢাকা
বিশ্বের অনিরাপদ নগরীর তালিকায় পঞ্চম ঢাকা

নিরাপদ নগর সূচকের সাম্প্রতিক সংস্করণে বিশ্বের অনিরাপদ নগরীর তালিকায় পঞ্চমে ঢাকা শহরের অবস্থান। গত বছর তালিকার শেষের দিকে তিন নম্বরে ছিল বাংলাদেশের রাজধানী। সে ক্ষেত্রে সূচকে দুই ধাপ এগিয়েছে এ মহানগরী। এনইসি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এই প্রতিবেদন তৈরি করেছে।

ডিজিটাল, স্বাস্থ্য, অবকাঠামো ও ব্যক্তিগত নিরাপত্তাকে অন্তর্ভুক্ত করে এমন ৫৭টি সূচকে ৬০টি দেশের তালিকা দেয়া হয়েছে নিরাপদ নগর সূচকের এই প্রতিবেদনে।

ব্যাপক গবেষণা ও সরেজমিনে বিশেষজ্ঞদের সাক্ষাতকারের তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করেই এই সূচক দেয়া হয়েছে।

এ বছর ডিজিটাল, স্বাস্থ্য, অবকাঠামো ও ব্যক্তিগত নিরাপত্তার সূচকে ঢাকা দুর্বলভাবে অগ্রসর হয়েছে। ঢাকার নিচে থাকা বাকি চারটি শহর হচ্ছে- করাচি, ইয়াঙ্গুন, কারাকাস ও লাগোস।

বিশ্বের নিরাপদ শহরের তালিকায় শীর্ষে রয়েছে জাপানের রাজধানী টোকিও। এর পরে সিঙ্গাপুর, জাপানের ওসাকা, নেদারল্যান্ডসের আমস্টারডাম ও অস্ট্রেলিয়ার সিডনির অবস্থান।

অবকাঠামো নিরাপত্তার শ্রেণিতে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রাখা হয়েছে ঢাকাকে।

সূচকে বলা হয়- ডিজিটাল নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত নিরাপত্তা এবং ব্যক্তিগত নিরাপত্তাকে বিবেচনায় রেখে এ তালিকা প্রস্তুত করা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার দিক থেকে ঢাকা চতুর্থ অনিরাপদ নগরী। আর ব্যক্তিগত নিরাপত্তায় ষষ্ঠ অনিরাপদ নগরী ঢাকা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ