পরিবেশ

আজ থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

আজ থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
আজ থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

আজ থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়নিষিদ্ধ থাকবে। এ আইন অমান্য করলে জেল অথবা জরিমানা এমনকি উভয় দণ্ডের বিধান রয়েছে।

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এ সময়ে ৮০ শতাংশ মা ইলিশ ডিম ছাড়ে। একটি বড়ো ইলিশ ২৩ লাখ পর্যন্ত ডিম ছাড়তে পারে। আর এই ডিম পাড়ে মূলত মিঠা পানিতে। তাই আশ্বিনের পূর্ণিমার চার দিন আগে এবং পূর্ণিমার পর ১৮ দিন মোট ২২ দিন দেশের উপকূলীয় অঞ্চল, নদীর মোহনাসহ যেসব জেলা ও নদীতে ইলিশ পাওয়া যায়, সেখানে মাছ ধরা বন্ধ থাকবে। তবে এ সময় যেসব জেলার জেলেরা মাছ ধরার ওপর নির্ভরশীল, তাদের খাদ্য সহযোগিতা দেওয়া হবে।

নিষেধাজ্ঞার সময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল এলাকায় মেঘনা নদীর ১০০ কিলোমিটার পর্যন্ত মাছ ধরা যাবে না।

উত্তরবঙ্গের ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র সিরাজগঞ্জের কোথাও মা ইলিশ ধরতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ।

চৌহালীতে ১ হাজার ৪৫২ জন নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে মাত্র ৩৫৭ জন জেলেকে সরকারিভাবে চাল দেওয়া হবে।

সরকারঘোষিত ২২ দিনের এই অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়নে জেলা টাস্কফোর্স তত্পর রয়েছে।

ইলিশ মাছের প্রজনন নির্বিঘ্ন করতে পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

নিষেধাজ্ঞার সময়ে কোনো জেলে নদীতে নামতে পারবে না। মা ইলিশ রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স দেখাবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন অমান্যকারীকে মত্স্য আইনে সাজা প্রদান করা হবে। টাস্কফোর্সের উদ্যোগে জেলেদের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ