পরিবেশ

বৃষ্টির পূর্বাভাস, যশোরে সর্বনিম্ন তাপমাত্রা

বৃষ্টির পূর্বাভাস, যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
বৃষ্টির পূর্বাভাস, যশোরে সর্বনিম্ন তাপমাত্রা

দেশের উত্তর-দক্ষিণাঞ্চলে শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস যশোরে রেকর্ড করা হয়েছে। এছাড়া চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সকালে আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, খুলনা, যশোর, পাবনা ও রাজশাহী অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। তবে আগামীকাল পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। গত ২৪ ঘণ্টায় যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, ২৫ থেকে ২৭ ডিসেম্বর সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন আবারো দেশের তাপমাত্রা হ্রাস পেতে পারে। বিশেষ করে ঢাকা,বরিশাল, খুলনা ও রাজশাহী অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভিন জানান, আজ রবিবার থেকে সূর্যের দেখা মিলতে পারে, তখন দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং শীতের তীব্রতা কিছুটা কমে যাবে। তবে ঢাকার পূর্বদিক এবং ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী এবং রংপুরে শীতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ